শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি অনুষ্ঠাস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত নেতাকর্মীরা।

মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেনআমরা সমাধান করব। ’

মন্ত্রী আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়িসবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব।

এদিকে, নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেনআমরা তাকে ভোট দিয়েছ। আর তিনিও আমাদের দাবি ইতোমধ্যে পূরণ করা শুরু করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপদে বসবাস করছি।

এসময় নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে, সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। তাই এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো সব বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More