শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবেনা- স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবেনা- স্বাস্থ্য মন্ত্রী

 

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি–জামাত ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছেন। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবেনা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র–সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বেশি হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন। তারা শুধু ক্ষমতায় যেতে চায় দেশের উন্নয়ন তাদের দাড়া হয় না। কিন্তু আপনারা দেখতে পারছেন আওয়ামীলীগের সময় দেশে কত উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন।

মন্ত্রী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময় মানুষ শান্তিতে আছে। আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারছেন, শান্তিমতো ব্যবসা করছেন, চাকরি করছেন এবং দেশের উন্নয়নে সকলেই এক যুগে সহযোগীতা করতে পারছেন। সেই সুযোগ সুবিধা সকলেই পেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক জায়গায় ধর্মের নামে বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি হচ্ছে, ধ্বংস হচ্ছে ঘড় বাড়ি, মানুষ হত্যা হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, মহিলাদের হত্যা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে সকলকেই সমান অধিকার সমান সুযোগ দেওয়া হয়। সে জন্য দেশ প্রেম সকলকেই ধরে রাখতে হবে। বাংলাদেশের স্বার্থ সবার উপরে রাখতে হবে। বিশৃঙ্খলার মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে না। কজেই মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এই বাংলাদেশ। সকলে মিলে এক সাথে দেশের জন্য যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন। কাজেই মিলেমিশে এইদেশকে গড়ে তুলতে হবে। যেখানে সকলের সমান অধিকার থাকবে। সেটা কাজের মাধ্যেমে আমাদের প্রমান করতে হবে। ধর্ম আমাদের ভালোবাসা শিখাবে ধর্ম ঐক্য শিখাবে ধর্মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, আচারণের শিক্ষা পাব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী–লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জ্যোতিশ্বর পাল, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সদর উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

এসময় স্বস্থ্যমন্ত্রী সদর ও সাটুরিয়া উপজেলার পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে প্রধান মন্ত্রীর উপহারসহ মন্ত্রীব্যক্তিগত ভাবেও নগদ টাকা সহযোগীতা করেন।

 

জাহিদুল/ আল/ দীপ্ত সংবাদ