রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।
সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, রেস্টুরেন্টসহ ১৬ খাত: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী জানান, ২০২৬–২৭ অর্থবছরের এডিপিতে সেতু নির্মাণের জন্য আলাদা বরাদ্দ না থাকলেও সমীক্ষা পরিচালনার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (সবুজ পাতা) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।