দীপ্ত নিউজ
ক্রিকেট

দ্বিতীয় দিনে এক বলেই শেষ বাংলাদেশের ইনিংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্বিতীয় দিনে এক বলেই শেষ বাংলাদেশের ইনিংস

 

সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের ৩১০ রানের জবাবে, প্রথম ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান।

এর আগে, ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু কোরে, মাত্র এক বলেই শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

দিনের প্রথম বলেই টীম সাউদির শিকার হয়ে ফেরেন শরিফুল ইসলাম।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিন ভালো শুরুর ইঙ্গিত দিয়েও একের পর এক উইকেট হারিয়ে বড় স্কোরের আশা শেষ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এছাড়াও ৩৭ রান কোরে করেন, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

তবে আলোর স্বল্পতার নির্ধারিত সময়ের আগেই প্রথম দিন শেষ হয়।

 

এসএ/দীপ্ত নিউজ