শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বর্ষীয়ান বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন। বৃহস্পতিবার (২৫ মে) ভালোবেসে রূপালি বড়ুয়ার গলায় মালা পরান আশিস।

৬০ বছরে তার বিয়ে করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। প্রেমে পড়ার নেই কোনো বয়স। এমনটাই প্রমাণ করলেন অভিনেতা।

ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রুপালি। আসামের মেয়ে হওয়ায় বিয়েতে তিনি পরেছিলেন আসামের ট্র্যাডিশনাল সাদা শাড়ি। পাড় ছিল সোনালি রঙের। আর সাদা এবং সোনালি রঙের দক্ষিণ ভারতীয় পোশাক পরেছিলেন আশিস।

এ বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় অনেকেই অভিনেতার প্রতি নিন্দা জানিয়েছেন। তবে ভক্তদের শুভেচ্ছাও পেয়েছেন তিনি।

এদিকে ভারতের সিনেমা সমালোচক কে আর কে তার টুইটারে বৃহস্পতিবার ( ২৫ মে) সন্ধ্যায় তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে শুভ কামনা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের পর আশিস বলেন, এই বয়সে এসে রূপালিকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত আমি।

 

এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More