১৪
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুর পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ করেই দুপুর দেড়টার পর থেকে বৈরি আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস শুরু হলে স্রোত ও ঢেউয়ে নদী উত্তাল হয়ে যায়। এ সময় নৌ দুর্ঘটনা এড়াতে পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম টিপু জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
এসএ