শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দোকানিকে হত্যা, মা-ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দোকানিকে হত্যা, মা-ছেলে গ্রেপ্তার

মুদি দোকানি আবদুল মতিনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ফেনীর সোনাগাজীতে এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর গ্রামের মতিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, জিৎপুর রিয়াজ স্টোরের মালিক মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আবদুল মতিন। ২৮ এপ্রিল সোমবার দিবাগত রাতে তার দোকান থেকে নগদ ২৫ হাজার ৮শ টাকা ও কয়েক কার্টন সিগারেট চুরি হয়। বুধবার সকাল ১১টায় মতিগঞ্জ তানবিন গ্রোসারিজের মালিকের কাছে ২৩ প্যাকেট সিগারেট বিক্রি করতে যান মতিনের বাড়ির অটোরিকশা চালক মো. হৃদয় (২৫)। সিগারেটগুলো কোম্পানীর দর থেকে কম দরে বিক্রি করতে চাইলে দোকানী শহীদ উল্লাহ হুমায়ুনের সন্দেহ হয়। তিনি কয়েকজন ব্যবসায়ীকে খবর দেন।

এর মধ্যে তিনি জিৎপুরের মতিনের দোকান চুরির খবর জানতে পারেন। হৃদয়কে বসিয়ে রেখে তিনি তাকে খবর দেন। খবর পেয়ে মতিন তার স্বজনদের নিয়ে শহীদের দোকানে হাজির হন। হৃদয়কে আটক করে জিৎপুরে তার দোকানের সামনে নিয়ে যান। সেখানে হৃদয়ের মা শাহানা আক্তার উপস্থিত হয়ে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে মতিনকে মারধর শুরু করেন। এ সময় হৃদয় ও তার মা শাহানার মারধরে দোকানী মতিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা তাৎক্ষণিক শাহানা আক্তার (৪০) ও তার ছেলে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেন। শাহানা আক্তার ভাদাদিয়া গ্রামের আবদুল মতিনের বাড়ির শহীদুল ইসলামের স্ত্রী।

সোনাগাজী মডেল ​থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে। গ্রেফতার মা ও ছেলেকে জেল হাজতে পাঠানো হবে।