দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫

 

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫ জন। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৩ জন রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৯৬০ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৭৮৭ জন ও নারী ১ হাজার ১৭৩ জন।

উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।

 

এসএ/দীপ্ত সংবাদ