শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে ময়লা ঘাট্টা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
দিনাজপুরে ময়লা ঘাট্টা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিনাজপু‌র শহরের ময়লার ফেলার ভাগা ফেলার ঘাট্টা থেকে অজ্ঞাত (৬৫) বছরের নারীর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার (৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর(তদন্ত) গোলাম মাওলা শাহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান দিনাজপুর পৌর এলাকার ময়লা ফেলানোর নিধারিত স্থান মাতাসাগর ময়লার গাট্টায় অজ্ঞাত এক বৃদ্ধা লাশ পড়ে আছে। সংবাদ পাওয়ার পুলিশ প্রেরন করা হয়।

অজ্ঞাত নারীর লাশ সনাক্ত ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু আলমত সিআইডি পুলিশের নিকট পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ।

দিনাজপুর পৌরসভার ময়লা ফেলানোর গাড়ির লেবার রবিন পাল বলেন, আমরা প্রতিদিন ময়লার গাট্টায় ময়লা ভর্তি করে গাড়ি নিয়ে আসি । গাড়ী থেকে ময়লা ফেলানো সময় মানুষের পায়ের মত কিছু দেখতেই পাই। সাথে সাথেই বিষয়টি মেয়র সাহেবকে জানানো হয় ।

ইন্সপেক্টর গোলাম মাওলা শাহ আরোও বলেন, প্রাথমিক ভাবে এই ঘটনার বিষযটি নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

এসএ/দীপ্ত নিউজ