শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে নিশ্চিহ্নের পথে ৫৬টি বধ্যভূমি ও গণকবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে নিশ্চিহ্নের পথে ৫৬টি বধ্যভূমি ও গণকবর
বধ্যভূমি

সংস্কার এবং সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হতে বসেছে দিনাজপুরে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত ৫৬টি বধ্যভূমি ও গণকবর। পাকিস্তানি হানাদারদের হাত থেকে মাত‍ৃভূমিকে মুক্ত করতে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতিচিহ্ন বিলুপ্তির শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, দিনাজপুর সদরের গোসাইপুর ও গোপিনাথপুরের গণকবরগুলো অযত্ন আর অবহেলায় ভরে উঠেছে আগাছা ও আবর্জনায়। সদরে চারটি, চিরিরবন্দরে ছয়টি ও পার্বতীপুরে ১২টিসহ মোট ৫৬টি বধ্যভূমি ও গণকবর রয়েছে জেলায়। এগুলোর অস্তিত্ব এখন বিলীনের পথে।

দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান বলেন, দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ‍ানাতে এ সমস্ত স্থানগুলো সংরক্ষণ করতে হবে। তা না হলে যুদ্ধের সম্পর্কের কিছুই জানবে না তরুণ প্রজন্ম।

এদিকে জেলায় গণহত্যার স্থান ও বধ্যভূমিগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে

দিনাজপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে ধ্বংস হতে দেয়া যাবে না। অতি দ্রুতই বধ্যভূমি ও গণকবরগুলোকে সংস্কার করা হবে।

মুক্তিযুদ্ধের সময় ৬ ও ৭ নং সেক্টরের অধীনে ছিল তৎকালীন দিনাজপুর অঞ্চল।

এজে / আল / দীপ্ত সংবাদ