শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দায়িত্ব নিলেন ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দায়িত্ব নিলেন ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক

ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোছাম্মৎ শাহীনা আক্তার।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ–উল হাসানের হাত থেকে দায়িত্বভার বুঝে নেন ২৭তম বিসিএস‘র (প্রশাসন) এ কর্মকর্তা। ফেনীতে দায়িত্বপালন করা জেলা প্রশাসকদের মধ্যে তিনি হচ্ছেন ২৩তম।

শাহীনা আক্তার দায়িত্ব গ্রহণ করে ফেনী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জেলাপ্রশাসক হিসেবে কার্যক্রম শুরু করেন।

শাহীনা কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০১৮ সালের ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়।

 

আবদুল্লাহ আল–মামুন