সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আফ্রিকানদের হৃদয় ভেঙে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠলো কানাডা। টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচে তাদের জয় ১০ গোলে। ম্যাচে জয় সূচক গোলটি করেন মিডফিল্ডার স্টিভেন ইউস্টাকিও। তাতে প্রথমবারের মতো রাউন্ড অব সিক্সটিনে পা রাখলো এবারের আসরের সহআয়োজকরা।

কিছুতেই প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিলো না কানাডা। ম্যাচ গড়াচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকে, সেই মুহূর্তে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন স্টিভেন ইউস্টাকিও।

পুরো সময়ে সবটা উজাড় করে দিয়েও শেষটাতে এসে স্বপ্ন ভঙ হলো সাউথ আফ্রিকার। বিপরীতে শেষ ষোলোয় উঠলো বিশ্বকাপের সহআয়োজক কানাডা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে, অধিকাংশ সময় বল দখলে রেখে, আক্রমণ নির্ভর ফুটবল খেলে সাউথ আফ্রিকা। শক্তিশালী রক্ষণের পাশাপাশি, গোলপোস্টে রনওয়েন উইলিয়ামসের মতো একজন থাকায় হয়তো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ টেনে নেওয়ার আশায় ছিলো দলটি। তাদের সেই আশা ভেঙে দিলেন স্টিভেন ইউস্টাকিও।

পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জেসি মার্শের শিষ্যরা। আফ্রিকার ছয় শটের মাত্র একটি লক্ষ্যে ছিলো। ধীরে ধীরে আক্রমণ বাড়ায় কানাডা, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারছিল না।

বিরতির পর আক্রমণপাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। মনে হচ্ছিলো খেলা অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে। সাউথ আফ্রিকার রক্ষণ প্রতিটি আক্রমণ সামলে নিচ্ছিলো।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট খেলতে আসা বাফানাদের স্বপ্ন থেমে যায় শেষ মুহূর্তের নির্মম আঘাতে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডার স্টিভেন ইউস্টাকিওর গোলে রাউন্ড অব সিক্সটিনে পা দেয় দ্যা ক্যানাকস।

মোহাম্মদ হাসিব

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More