শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

তোপের মুখে ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তোপের মুখে ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। তোপের মুখে শেষমেশ নিজের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এক সময়ের আলোচিত অভিনেতা স্বাধীন খসরু।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে অভিনেতা বলেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা–সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’

স্বাধীন খসরু আরও লিখেছেন, ‘আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন। এরপর ক্ষমা চাইলেন তিনি।