দীপ্ত নিউজ
জাতীয়

তুরাগ তীরে বৃহত্তম জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরাগ তীরে বৃহত্তম জুমার নামাজ আদায়

মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি অনুসারীদের আয়োজনে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে এ নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। এরপর নামাজ ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে শেষ হয়। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।

 

এসএ