শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

তীব্র গরমে অতিষ্ঠ রাঙামাটির জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তীব্র গরমে অতিষ্ঠ রাঙামাটির জনজীবন

 

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে রাঙামাটির জনজীবন। টানা দশ দিনেরও অধিক সময় ধরে চলছে তাপ দাহ। এতে বিপাকে পড়েছে শ্রমজীবি পাহাড়ের মানুষ। এতে স্বাভাবিক কাজ কর্ম করতে না পাড়ায় আয় কমে গেছে বলে জানিয়েছে শ্রমজীবি মানুষ।

শুধু তাই নয়, তীপ তাপদাহ উপেক্ষা করে যারাই কাজ করতে বেড়িয়েছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। গরমের তীব্রতায় কাপ্তাই হ্রদের তীরে বসবাস করা শিশুদের দেখা যাচ্ছে হ্রদে শরীর ডুবিয়ে রাখতে।

রোদের তীব্রতা থাকায় অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন না কেউ। যার কারণে দোকানীদের অবসর সময় কাটাতে হচ্ছে। সিএনজি অটোরিক্সা লাইন দিয়ে দাড়িয়ে থাকলেও লোকজনের তেমন দেখা নেই বললেই চলে সড়কে।

আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে রাঙামাটিতে তাপমাত্রা ৩৬ডিগ্রি সেলসিয়াস । এই মৃদু তাপ প্রবাহ আগামী আরো এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছেন রাঙামাটি আবহাওয়া অফিস। আর রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হাসপাতালের বহিবিভাগে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

কলেজ শিক্ষার্থী অদ্রিদ দে জানিয়েছেন, তীব্র গরমে আমরা অতিষ্ঠ। ঠিক মত পড়া লেখা করতে পারছি না, কলেজে যেতে পারছি না। তার উপর দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না।

রাজমিস্ত্রি বাবু জানান, তীব্র গরমে আমি দুই তিনদিন কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর দুইদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছি। এই তীব্র গরমে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। এতে আয়ও কমে যাচ্ছে আমাদের।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, হাসপাতালে গরম ও ঋতু পরিবর্তনের কারণে বহিবিভাগে রোগীর সংখ্যা বাড়ছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা গরমে বেশি বেশি পানি ও পানিয় খাবার পান করার পরামর্শ দিচ্ছি।

 

মিশু দে/ আল/দীপ্ত সংবাদ