শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিস্তামুখঘাট-বাহাদুরাবাদঘাট ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
তিস্তামুখঘাট-বাহাদুরাবাদঘাট ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেল সেতু, বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কারসহ পুণঃরায় ট্রেন এবং আগামী ২৯ আগস্ট বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত চালু হতে যাওয়া ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি তিস্তামুখঘাট পর্যন্ত চলাচলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধার ফুলছড়ি বাজারস্থ থানা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পথসভার আয়োজন করে স্বেচ্ছাসেবী আঞ্চলিক গণ সংগঠন “সাঘাটা–ফুলছড়ি উন্নয়ন সংগঠন”।

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যতের সভাপতিত্বে ও ভরতখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম রাজা, মোস্তফা সরদার, গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল আলম সরকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য মাছুদুর রহমান মাসুদ, বাংলাদেশ যুব মৈত্রি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল, গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ।

সভায় বক্তরা বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রেল সংস্কার ও নতুন রেলপথ চালুর পরিবর্তে রেলপাত বিক্রির চূড়ান্ত বন্দোবস্ত চলছে বলে জানান। এমন পরিস্থিতিতে সাঘাটা–ফুলছড়িবাসী অবিলম্বে বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু এবং সেইসাথে আগামী ২৯ আগস্ট পঞ্চগড় থেকে বোনারপাড়া পর্যন্ত চালু হতে যাওয়া ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি তিস্তামুখঘাট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়ার জন্য রেলমন্ত্রী কাছে জোর দাবি জানান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ