শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
জাতীয়

বগুড়া সফরে যাচ্ছেন না তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বগুড়া সফরে যাচ্ছেন না তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ মার্চ বগুড়া সফর করার কথা থাকলেও তা বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মসূচি বাতিল হয়েছে। পরে কর্মসূচি দেয়া হবে।

তিনি বলেন, ‘যেহেতু বগুড়া–৬ (সদর) আসনে উপনির্বাচন; সে কারণে প্রধানমন্ত্রী ভোটের আগে কর্মসূচি নেননি। ’

এর আগে, ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলট প্রকল্পের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছিল। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

 

এসএ