শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগে অবন্থান। (শুক্রবার রাতের ছবি)

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পথ সহজ করতে আপাতত শাহবাগ মোড় ছেড়ে সাময়িকভাবে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। কনকনে ঠান্ডায় রাজপথে রাত কাটান আন্দোলনকারীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শাহবাগ ছেড়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। বেলা ১২টার পর পুনরায় শাহবাগ ব্লকেড করে অবস্থান নেবেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা হয়নি। সরকার দ্রুত হত্যাকারীদের বিচারের নিশ্চয়তা না দিলে তাদের অবস্থান শাহবাগে অনির্দিষ্টকালের জন্য চলবে।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।