// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

তরুণীকে মারধর: আপন কফি হাউসের ২ কর্মী রিমান্ডে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী খিলগাঁওয়ের তালতলা ‘আপন কফি হাউসে‘ এক তরুণীকে মারধর ও নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মীকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

আসামিরা হলেন– আপন কফি হাউস ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপ–পরিদর্শক মো. মহসিন।

আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল ক্যাফের সামনে ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারীরা। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

এ ঘটনায় ১৪ এপ্রিল তাদের আটক করে আজ (১৫ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More