শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’
সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চিকিৎসক, কর্মকর্তা–কর্মচারী হাসপাতাল পরিচালকের অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না।

এমন নিষেধাজ্ঞা দিয়ে গত ৪ জুন একটি নোটিশ দিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এমন নোটিশে বিস্ময় প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, এর আগে বিভিন্ন সময় অন্যান্য পরিচালকরা মৌখিকভাবে এমন নির্দেশনা দিয়েছেন। কিন্তু নোটিশ দিয়ে নির্দেশনার ঘটনা এটাই প্রথম। এতে সাংবাদিকদের সাধারণ তথ্য সংগ্রহ করতেও বেশ বেগ পেতে হবে। কারণ ভয়ে কোনই চিকিৎসক বা কর্মকর্তা–কর্মচারী কথা বলতে চাইবেন না। আবার পরিচালকের থেকে অনুমতি আনার বিষয়টিও বেশ জটিল।

এমনকি এখন থেকে এই হাসপাতালের কোনো তথ্য সংগ্রহ বা কোনো ছবি তুলতে বা ধারণ করতে হলে সাংবাদিকদের পরিচালকের অনুমতি নিতে হবে।

আল / দীপ্ত সংবাদ