শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ, যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ, যানজট
যাত্রীর তুলনায় গাড়ি কম। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতি। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

এছাড়া জয়দেবপুর রেল জংশন থে‌কে অ‌তি‌রিক্ত যাত্রী হ‌য়ে ‌ট্রেনের ছা‌দে ও ই‌ঞ্জি‌নে ব‌সে বা‌ড়ি ফির‌ছে ঘরমু‌খো মানুষ ।

পুলিশ জানায়, কয়েক লাখ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একযোগে বাড়ি ফেরায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতভর মহাসড়কে বাড়তি চাপ সৃষ্টি হয়। মানুষের পাশাপাশি যানবাহন কয়েকগুণ বেড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলে ধীরগতিতে । কিন্তু ভোর থেকে পরিস্থিতির উন্নতি ঘটায় এ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এখন গাড়ির ধীরগতি রয়েছে।

এদিকে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের ভিড় বাড়ায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি দীর্ঘ সারি দেখা গেছে।

তবে যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন, হাইওয়ে ও জেলা পুলিশ।

যূথী/দীপ্ত সংবাদ