শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

সফরসঙ্গীসহ লন্ডনে ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় ২টা ১০ মিনিটে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মা‘কে (বেগম খালেদা জিয়া) বিমানবন্দরে নিয়ে যান।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপার্সন–এর ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বরাত দিয়ে মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৪ মাস পর সোমবার (৫ মে) যুক্তরাজ্য স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি‘র দেয়া বিশেষ এয়ার অ্যাম্বু‌লেন্সে ঢাকার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ (তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান স্ত্রী সৈয়দা শামিলা রহমান) ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ উঠবেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭ জানুয়ারি দেশ ছেড়ে, ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

এসএ