দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৩০, মৃত্যু ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৩০, মৃত্যু ২

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে রয়েছেন ৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ১৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ