
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৩ জন রোগী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।
সবচেয়ে বেশি ৮৮ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে ৭০ জন।
নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৪ শতাংশ নারী।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ২ শতাংশ নারী।








