শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘ডার্ক ওয়ার্ল্ড’ এর জন্য ঢাকায় আসলেন কৌশানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ডার্ক ওয়ার্ল্ড’ এর জন্য ঢাকায় আসলেন কৌশানী
ঢাকায় আসলেন কৌশানী

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় কৌশানী মুখার্জি। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কৌশানীকে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমার শুটিং নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হলো শুটিং। তবে এরমধ্যে বদলে গেছে নায়িকা। শুরুতে এর নায়িকা মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছুদিনের শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এবার তার পরিবর্তে সিনেমাটিতে যুক্ত হতে পার্শ্ববর্তী দেশ কলকাতা থেকে হাজির হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি।

কৌশানীর ঢাকায় আসার খবরটি জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নিজ ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে তিনি জানান, দুই বাংলার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি এখন ঢাকায়। ‘ডার্ক ওয়ার্ল্ড’ টিম থেকে তাকে শুভেচ্ছা। কৌশানীর বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানুসহ অনেকে।

 

আল / দীপ্ত সংবাদ