শিরোনাম
নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা
দীপ্ত নিউজ
জাতীয়

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

 

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিস ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন র‍্যাব কর্মকর্তারা।

উল্লেখ্য, আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সাবেক পরিচালক ও সহ–সভাপতি। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ–কমিটির সদস্য।

অর্থনীতিতে অবদানের জন্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসোন‘ (সিআইপি) হিসাবে ঘোষণা করে।

 

এসএ/দীপ্ত সংবাদ