শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও পাওয়ার হাউজের পাশে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হারুনুর রশিদ ও একই উপজেলার তের মাইল গড়েয়া গ্রামের এনামুল হকের ছেলে আব্দুল খালেক।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় তারা কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও নামক এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে হারুনুর রশিদ ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আব্দুল খালেক নামে অপর ব্যক্তি মারা যায়।

হিমেল/আল