শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারের হাত-পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারের হাত-পা বিচ্ছিন্ন

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে স্টেশন মাস্টারের মো: আব্দুস সোবহান আকন্দের হাত–পা বিচ্ছিন্ন হবার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার আব্দুস সোবহান অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত আছেন।

মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে সোবহান তার গাইবান্ধা শহরে বাসায় যাবার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে তিনি পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্টেশন মাস্টার আরও জানান, ট্রেন চলে গেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ