শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
জাতীয়

ট্রেন চলাচল বন্ধই থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রেন চলাচল বন্ধই থাকছে

সারা দেশে গত এক সপ্তাহ ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা এখনও নিশ্চিত নয় বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার স্বল্প দূরত্বের ট্রেন চলার কথা ছিল। সেগুলোও চলছে না। আমরা সিদ্ধান্ত নিয়ে সারা দেশের ট্রেন চলাচল শুরু করব।

তিনি আরও বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ট্রেন চালানো কোনও বিষয় না, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হবে। তবে, তা কবে নাগাদ হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।