শিরোনাম
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
রাজধানী

ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন শিউলী রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন শিউলী রোজা

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫’–এ সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শিউলী রোজা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্ম সেমিনার হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

সাংবাদিকতা, সংগীত, সিনেমা, নাটক, ওটিটি, ফ্যাশন ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয় এবারের আসরে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শিউলী রোজা বলেন, একটি ঐতিহ্যবাহী পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। ট্রাব কমিটিকে ধন্যবাদ, যারা আমাকে কাজের অনুপ্রেরণা দিতে এই সম্মাননা দিয়েছেন।“

এর আগে, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন শিউলী রোজা।

সাংবাদিকতার ছয় বছরের ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে বেশ সফলতা অর্জন করেছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।