রাজধানী টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১টায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম–পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালক (বিল্লাল হোসেন) আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।
এসএ