শিরোনাম
২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন: আসিফ মাহমুদ ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

টিএমএসএসকে ৯১ লাখ টাকা সহায়তা দিল জাপান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টিএমএসএসকে ৯১ লাখ টাকা সহায়তা দিল জাপান সরকার

বাংলাদেশের বেসরকারি সংস্থা (এনজিও) ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)-কে ৭৫ হাজার ৯৬৪ মার্কিন ডলার (প্রায় ৯১ লাখ টাকা) অনুদান প্রদান করেছে জাপান সরকার। গ্রাস–রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্প (জিজিএইচএসপি)-এর আওতায় এই অনুদানটি দেয়া হয়, যা স্থানীয় মানুষের মানবিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

ঢাকাস্থ জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। চুক্তির আওতায়, টিএমএসএস বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় পানি উৎপাদন সরঞ্জাম স্থাপন প্রকল্প পরিচালনা করবে। এতে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত হবে।

১৯৮৯ সাল থেকে জাপান সরকার গ্রাস–রুটস পর্যায়ে মানব নিরাপত্তা উন্নয়নে জিজিএইচএসপি প্রকল্পের মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত মোট প্রায় ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে।