শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

টানা ৯ দিন হাসপাতালে মৌনি রায়, কী হলো অভিনেত্রীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টানা ৯ দিন হাসপাতালে মৌনি রায়, কী হলো অভিনেত্রীর!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। নাগিন সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। টানা নয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন মৌনী। অভিনেত্রী তার ভ্যারিফাই ইনস্টাগ্রাম পেজে একাধিক ছবি পোস্ট নিজেই জানিয়েছেন সে কথা। সেখানে হাতে স্যালাইন, শুকনো মুখ ও রুগ্ন চেহারায় তাকে দেখা গেছে।

কয়েকদিন আগে দুবাই যাওয়ার সময়ে পাসপোর্ট না আনায় নিরাপত্তারক্ষীরা প্রবেশপথে আটকে দিয়েছিলেন তাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানালেন অভিনেত্রী। হঠাৎ কী হলো মৌনির?

আপাতত হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন মৌনি রায়। স্বাভাবিকভাবেই ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রীর কাছ থেকে এমন খবর পেয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সেখানেই অনেকেই মৌনির অসুস্থতার কারণ জানতে চেয়েছেন।

কেন হাসপাতালে এক সপ্তাহের বেশি কাটাতে হয়েছে, কোন শারীরিক সমস্যা নিয়ে– এ নিয়ে মুখ না খুললেও মৌনি রায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নয় দিন ধরে হাসপাতালে, যা কিছু জানি তার চেয়েও গভীর নীরবতায় আমি অভিভূত। বাড়ি ফিরতে পেরে খুব খুশি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এটাই ভালো। সুখী, স্বাস্থ্যকর জীবনের মূল্যই বেশি। আমার প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা এসময়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে, আমার খেয়াল রেখেছে। আমার আরোগ্য কামনা করে পাশে থেকেছে।’ পাশাপাশি স্বামী সূর্য নাম্বিয়ারকেও মৌনি ধন্যবাদ জানিয়েছেন সব সময় পাশে থাকার জন্য।

মৌনির পোস্টে ঝড়ের গতিতে এসেছে আরোগ্য বার্তা। তার দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন দিশা পাটানি, ম্রুণাল ঠাকুর, নিয়া শর্মা, দিশা পারমার, পুলকিত শর্মা থেকে সায়ন্তী ঘোষ, মাশাবা গুপ্তার মতো অনেক বলিউড তারকাই। টলিপাড়ার বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও আরোগ্য কামনা করে লিখলেন, ‘তোমাকে ভালোবাসি।’

 

শায়লা/ দীপ্ত নিউজ