টানা ৩য় বার ১ নম্বর ফ্রোজেন ফুড ব্র্যান্ড হলো “কাজী ফার্মস কিচেন”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৬তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৪‘ পেলো কাজী ফার্মস কিচেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড ঘোষণা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর প্রধান নির্বাহী কর্মকর্তা, তানভীর হায়দার চৌধুরী, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এ বি এম শোয়েব, ব্র্যান্ড ম্যানেজার, তানভীর ওয়াহীদ লস্করসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বিগত ২০২২ ও ২০২৩ সালেও পর পর দুইবার ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে কাজী ফার্মস কিচেন বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছিল।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More