শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই রিটেইন করেছে মুস্তাফিজকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে দুবাই।

গত বছর আইএল টি–টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামেন মুস্তাফিজ। ঐ আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।

গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের কোন ছবি বা নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ঐ বোলিং অ্যাকশনের ক্যাপশনে দুবাই লিখেছিল, ‘ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ–হাতি বোলার।’ এরপর থেকে ঐ ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন– এটি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

অবশেষে আজ আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম আছে।

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।

নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহ’র হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআই’র হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি–টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।