শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ১০ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ১০ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শনিবার (৯ মার্চ) রাতে ধর্ষণের অভিযোগে উপজেলার কোলা গ্রামের সামছুল মোল্লা (৫৭)কে আটক করেছে পুলিশ। আর রবিবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সামছুল গ্রামের মৃত বদর উদ্দিন মোল্ল্যার ছেলে।

কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ জানান, সামছুল মোল্ল্যা ও ভিকটিম শিশুটি প্রতিবেশি। বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিশুটির পরিবার। কিন্তু ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গত ৩ মার্চ বিকেলে সামছুল মোল্ল্যার বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।

ওসি আরও জানা, শনিবার রাতে ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই সামছুল মোল্ল্যাকে আটক করা হয়। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ