শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার(৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ–যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ