শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ফেরি করে বিনামূল্যে ফলের চারা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ফেরি করে বিনামূল্যে ফলের চারা বিতরণ
বিনামূল্যে ফলের চারা বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী যুবসংঘের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে।  কয়েকজন স্বেচ্ছাসেবক গাড়ি থেকে নেমে মাইক নিয়ে ডাক দিচ্ছেন তারা। পরে দলে দলে গাছ নিতে ছুটে আসছে নারী ও পুরুষেরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাপালী স্কুল মাঠে এ গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার পুটু, শহর আলী, কাউন্সিলর রাশেদুল হক রিগান, চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্যরা।

এরপর দুইটি পিকআপে বিভিন্ন প্রজাতির প্রায় পনের’শটি চারা উপজেলার বারপাখিয়া, বলরামপুর কুল্টিখালি, ভোলপাড়া, গাজীর বাজার, দামোদারপুর, বারবাজার, মঙ্গলপৈতা, বারফা, পারখিদ্দাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ফেরি করে নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান জানান, ‘একটি গাছ, একটি প্রাণ’ এই শ্লোগান নিয়ে চাপালী যুব সংঘের আয়োজনে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফলের চারা বিতরণ করা হচ্ছে। দুইটি পিকআপে প্রায় পনের’শটি বিভিন্ন প্রজাতির ফলের চারা নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা, জাম, কলা, আমলকি, কদবেল গাছের চারা। পর্যায়ক্রমে আরও চারা বিতরণ করা হবে।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ