শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ২জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ২জন নিহত

ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি বসবাস করতো এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতো।

নিহতরা হলেন, প্রকাশ কুমার (২৬) নামে এক নাপিত ও লিটন হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী।

তবে স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।

অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হয়। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

 

শাহরিয়ার/ সুপ্তি/ দীপ্ত সংবাদ