শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার
ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মিরাজ হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব–৬। ১৭ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় ।

আটককৃত আাসমী মিরাজ হোসেন (২৭) ঝিনাইদহ সদর উপজেলার আনসার মোল্ল্যার ছেলে ।

ঝিনাইদহ র‌্যাব–৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম হোসেন জানান, ভিকটিম একজন ১৪ বছর বয়সী একজন কিশোরী। ধৃত আসামী এবং ভিকটিম একই এলাকার প্রতিবেশী সেই সুবাদে ভিকটিমকে পূর্ব হতেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিলো। আসামী একজন বিবাহিত হওয়ায় ভিকটিম তার প্রস্তাবে রাজী হয়নি।

আরও পড়ুন: খুলনায় চোখ–মুখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ

গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রাত সাড়ে ৯টায় ভিকটিম পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হলে পূর্ব পরিকল্পনা মোতাবেক ধৃত আসামীসহ তার দুই বন্ধু সহযোগী ভিকটিমকে জোর পূর্বক তার বান্ধবীর বাড়ীর পাশে হায়দার আলীর আম বাগানে নিয়ে যায়।

এসময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ভিকটিমের ডাক–চিৎকারে আসেপাশের লোকজনের আসতে শুরু করে। পরে ভিকটিমকে হুমকি দিয়ে ধৃত আসামী ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম বিষয়টি তার পরিবারকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি তারিখে ঝিনাইদহের সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।

তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় উক্ত ধর্ষণ চেষ্টা মামলার প্রধান পলাতক আসামী মিরাজকে ঝিনাইদহের সদর থানা আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্থান্তর করা হয়।

 

 

 

শাহরিয়ার / আল / দীপ্ত সংবাদ