রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক উপজেলার বাদেডিহি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে বারবাজার মাছ বাজার এলাকায় এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় ট্রেন লাইন পাওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বারবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়।

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More