শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে জব্দকৃত ৩০ লাখ টাকার মাদক ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে জব্দকৃত ৩০ লাখ টাকার মাদক ধ্বংস

ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মামলাখানায় জব্দ করা অনুমান ৩০ লাখ টাকা মুল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে আদালত আঙ্গিনায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, মোঃ ওয়াজিদুর রহমান, মেঘা গুপ্তা এবং মোছাঃ জেসমিন নাহার।

সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইমামুল ইসলাম জানান, ৩৭ টি মামলার আলামত হিসাবে মাদকগুলো আদালতের মামলাখানায় জমা করা ছিল। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে দেশী মদ ৩৮ লিটার, বিদেশী মদ ২৬ লিটার, গাজা ২০ কেজি ৬৪০ গ্রাম, ভারতীয় ফেন্সিডিল ১৯১ বোতল, ইয়াবা ৩১৭৮ পিচ, ভারতীয় ট্যাপেনটাডল সিরাপ ৭৯০০ পিচ, রুপালী বিড়ি ৭৮৯০।

ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান জানান, আইন শৃংখলা বাহিনীর জমা করা মাদক প্রতি মাসেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়ে থাকে। আজ কমপক্ষে ৩০ লাখ টাকা মুল্যের মাদক ধ্বংস করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ