শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
ঝিনাইদহে আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে হরিণাকুণ্ডু উপজেলার কাচারী বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ারকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মসিয়ার মাতব্বর কাঁকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুরর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর উপজেলার কাঁকলাশ গ্রামের মসিয়ার মাতব্বরের বাড়িতে দুপুরে কাজ করতে যায় ওই নারী। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় মসিয়ার। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, শুক্রবার ভোরে হরিণাকুণ্ডু উপজেলার কাচারী বিন্নি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ