শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জোঁকের কবলে মিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জোঁকের কবলে মিমি

অবসর সময় পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এবার মিমির ‘ট্যুর ডেস্টিনেশন’ ছিল পাহাড়ে। সেখানে গিয়েই ভয়ংকর বিপদের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব বাড়ে। সেই জোঁকের কবলে পড়তে হল মিমিকে।

সোমবার (২৭ মে) মিমি তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন । যেখানে দেখা যায়, গোলাপি রঙের চপ্পল থেকে জোঁক উঠে এল একেবারে মিমির হাতে। তারপর জোঁকটাকে নিয়ে আঙুলেই খেলতে দেখা যায় তাকে।

মিমির এই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। আবার কেউ কেউ মিমির এই সাহসের প্রশংসা করেছেন।

আমরিতা নামে এক ভক্ত সেই ভিডিওর নিচে লিখেছেন, ‘ভাই তুমি কি সাহসী আমি হলে চিৎকার করে মরে যেতাম।

আরেকজন লিখেছেন, ‘আর একটু ধরে রাখো। তোমাকে এমন চুমু দিবে সারাজীবন মনে রাখবে।

উল্লেখ্য, কিছু দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমির ‘আলাপ’। ছবিতে তার বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে মিমিকে। আর এটাই তার প্রথম বাংলাদেশের ডেবিউ ছবি।

 

এসএ/দীপ্ত সংবাদ