‘জুলাই সনদ’ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

‘জুলাই জাতীয় সনদ‘ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদ সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা‘র সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More