শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জুয়া খেলার প্রভাব নিয়ে ছবি ‘শেষ বাজি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুয়া খেলার প্রভাব নিয়ে ছবি ‘শেষ বাজি’

 

জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র কোরে নির্মিত থ্রিলার ঘারানার ছবি ‘শেষ বাজি‘ দর্শকদের মন জয় করবে বলে প্রত্যাশা এর শিল্পীদের।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে, অভিনেত্রী শিরিন শিলা বলেন, দর্শক সিনেমাটি বেশ উপভোগ করবেন।

‘শেষ বাজি‘তে সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে।

বছরের প্রথম সিনেমা হিসেবে ১৯ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মেহেদী হাসান পরিচালিত ছবিটি মুক্তি পাবে। অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় ছবির ট্রেলার।

অনুষ্ঠানে প্রযোজক–পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা রাশেদ মামুন অপু, নির্মাতা চয়নিকা চৌধুরী, মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা ডিএ তায়েবসহ অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ