শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের রসগোল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের রসগোল্লা
গোপালগঞ্জের রসগোল্লা। ছবি: সংগৃহীত

দেশে ২৩তম জিআই পণ‍্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের রসগোল্লা। গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মেলে এই স্বীকৃতি। জেলার প্রায় তিন শতাধিক দোকানে তৈরি হয় সুস্বাদু এই মিষ্টি।

গোপালগঞ্জ শহরের দত্ত মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লার ঐতিহ্য কয়েক যুগের। স্বাদ আর গন্ধে অতুলনীয় এই মিষ্টি ভোজন রসিকদের খুব পছন্দের। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা গরুর দুধ থেকে প্রথমে ছানা এবং পরে এর সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে, তৈরি করা হয় এই রসগোল্লা।

আরও পড়ুন: জিআই অনুমোদন পেল আরও ৩ পণ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যুক্তরাষ্ট্রর সাবেক রাষ্ট্রদূত রবার্ট মিলারও স্বাদ নিয়েছেন এই মিষ্টির। যা তালিকাভুক্ত হয়েছে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে।

জিআই পণ্য স্বীকৃতির পর, এই রসগোল্লার আরও প্রচার–প্রসার ঘটবে বলে মনে করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

বিদেশেও গোপালগঞ্জের রসগোল্লার চাহিদা রয়েছে বলে জানান এর সংশ্লিষ্টরা। রসগোল্লা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রাও।

 

এসএ/দীপ্ত সংবাদ