শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৩ নভেম্বর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

এ প্রসঙ্গে সহকারী রেজিস্ট্রার আলী রেজা বলেন,বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আবেদনকারীর সংখ্যা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে মিল রেখে আমরা ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ নির্ধারণ করব।

৬টি ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ফিজিক্যাল সায়েন্স, বি ইউনিটে সোশ্যাল সায়েন্স, সি ইউনিটে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সি–১ ইউনিটে ফাইন আর্টস ও ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স, ডি ইউনিটে বায়োলজিক্যাল সায়েন্স এবং ই ইউনিটে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত। এছাড়া আইবিএর পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে।

তিনি আরও বলেন, আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় আগের বছরের মতো এবারও প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ও বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হবে। এ, বি, সি ও ডি ইউনিটে পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, ই ইউনিটে ৬০০ টাকা এবং সি–১ ও আইবিএ ইউনিটে ৭০০ টাকা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে, বিভাগীয় শহরে নয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।