শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
শিক্ষা

জাবির ৪ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জাবির ৪ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড
ছবি: সংগৃহীত

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার–২০২২’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থী। রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত চার শিক্ষার্থী হলেন: মাহবুবা বিনতে মোহাম্মদ (দর্শন বিভাগ), নিশাত রায়হানা ঈশিতা (রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস), মুনিয়া তাহসিন (ভূগোল ও পরিবেশ বিভাগ) এবং রুবাইয়াত ইবেন নবী (চারুকলা বিভাগ)।  

অ্যাওয়ার্ড অর্জনকারী চার শিক্ষার্থী মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর পর্যায়ে ১৬ টি অধিক্ষেত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২ জন মেধাবী শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।