শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাপানি তিন শিশুকে বাবা-মায়ের মধ্যে ‘ভাগ করে’ দিলেন হাইকোর্ট

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাপানি তিন শিশুকে বাবা-মায়ের মধ্যে ‘ভাগ করে’ দিলেন হাইকোর্ট
সংগৃহীত ছবি

জাপানি মা ও বাংলাদেশি বাবার মধ্যে তিন মেয়েকে ভাগ করে রায় দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ে বড় ও ছোট মেয়ে তাদের মায়ের কাছে আর মেজ মেয়ে বাবার কাছে থাকবে। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন শিশুদের মা–বাবা দুজনই।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ এরায় ঘোষণা করে। রায়ে তিন মেয়েকে তাদের বাবা ও মাকে ভাগ করে দেয়া হয়েছে।

জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের আইনি লড়াই শেষ হয়েও হচ্ছে না। গত বছর শিশুদের জিম্মায় নিতে বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে রায় দেয় ঢাকার একটি পারিবারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে শিশুদের বাবা হাইকোর্টে আবেদন জানান।

আরো পড়ুন: জাপানি মায়ের জিম্মায় থাকবে ২ শিশু

তবে এমন রায় মেনে নিতে পারেননি জাপানি মা। তিনি হতাশা প্রকাশ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

একইভাবে শিশুদের বাবাও আপিল করার কথা জানিয়েছেন। তবে হাইকোর্টের রায়ের একটি অংশ অর্থাৎ বড় মেয়েকে তার জিম্মায় নিতে আপিল করতে চান।

ইমরান শরীফ ও নাকানো এরিকোর তিন মেয়ের মধ্যে বড় দুজন বাংলাদেশে থাকলেও ছোট মেয়ে জাপানে রয়েছে।

 

 

আল / দীপ্ত সংবাদ